‘বাংলাদেশে আসতে চান ওবামা-হিলারি’ দাবি ড. ইউনূসের আইনজীবীর
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ড. ইউনূসের বিচারকাজ পর্যবেক্ষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটন ঢাকায় আসতে চান বলে দাবি করেছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার বিচার বন্ধ চেয়ে গত ২৭ আগস্ট খোলাচিঠি দেন শতাধিক নোবেল বিজয়ীসহ ১৮৩ জন। যুক্তরাষ্ট্রের ভাড়াটে প্রতিষ্ঠান সিজিন পিআর নিউজওয়ারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বাক্ষর সংগ্রহ করেছেন ইউনূস।
তবে ক্ষমতাসীন দলের দাবি, খোলা চিঠি দেয়াতে ইউনূস খরচ করেছেন ২শ কোটি টাকা।
নোবেল বিজয়ীদের চিঠি বা বিবৃতিতে বিচার বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। ইউনূসের বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আহ্বান জানান সরকারপ্রধান শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি ট্যাক্স না দেয় আর শ্রমিকের অর্থ আত্মসাৎ করে এবং সেই শ্রমিকের পক্ষে শ্রম আদালতে মামলা হলে আমাদের কি হাতে আছে যে, সে বিচার বিন্ধ করে দেব?
তিনি বলেন, যার বিরুদ্ধে মামলা তার সমস্ত দলিল-দস্তাবেজ তারা খতিয়ে দেখুক। তারাই এসে দেখুক, সেখানে কোন অন্যায় আছে কিনা। আমি তাদের সেই আহ্বান জানাচ্ছি।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ঢাকার আসার জন্য তারা সহযোগিতা চেয়েছেন বলেও জানান তিনি।
এদিকে ইউনূসের পক্ষে দেয়া খোলাচিঠি প্রত্যাহার চেয়ে বারাক ওবামা, বান-কি-মুন, হিলারি ক্লিন্টনসহ ৮ জনকে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ৪ জন আইনজীবী। বাকিরা হলেন- নোবেল বিজয়ী ডেনিশ মুকয়াজ, নাদিয়া মুরাদ, অস্কার আরিস সানচেজ, জোসে র্যামস হোরটা ও ম্যারি রবিনসন।
আইনজীবীদের পাঠানো নোটিশে বলা হয়, ড. ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করার বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ। যা আন্তর্জাতিক আইন, সংবিধানের পরিপন্থি ও আদালত অবমাননার শামিল।
আরও পড়ুনঃ “দেশে দ্রুততার সঙ্গে কর্মসংস্থান খাতে উন্নয়ন করতে চাই”






দেশে রাজনৈতিক স্থীতিশীলতা প্রয়োজন: কৃষিমন্ত্রী - Tathya Sangjog
August 31, 2023[…] […]
আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে: ওবায়দুল কাদের - Tathya Sangjog
August 31, 2023[…] […]
শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
August 31, 2023[…] […]
পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় নিহত ৯ - Tathya Sangjog
August 31, 2023[…] […]
কঙ্গোতে জাতিসংঘ মিশনবিরোধী বিক্ষোভে নিহত ৪৩ - Tathya Sangjog
August 31, 2023[…] […]
ড. ইউনূসের মামলা নিয়ে যা বললেন আইনমন্ত্রী - Tathya Sangjog
August 31, 2023[…] […]
রোহিঙ্গা ইস্যুতে প্ররধানমন্ত্রীর প্রশংসা করলেন ইউকে পার্লামেন্টের পররাষ্ট্র কমিটি প্রধান - Tathya
August 31, 2023[…] […]
"অস্বাভাবিক সরকার ক্ষমতায় আসতে দেব না আমরা" - Tathya Sangjog
August 31, 2023[…] […]
"মূর্খদের হাতে দেশের দায়িত্ব পড়লে সে দেশের কোনো অগ্রযাত্রা হতে পারে না" - Tathya Sangjog
August 31, 2023[…] […]
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু - Tathya Sangjog
August 31, 2023[…] […]