অন্যান্য দেশ সংযোগ ফিচার

তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের শিকড় : কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে আন্দোলন-সংগ্রাম করে ক্ষমতা থেকে সরাতে চায়। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের শিকড়। এমন কোন বাড়ি নেই, ঘর নেই আর এমন কোন গ্রাম নেই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুরে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নতুন হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত এক সুধী সমাবেশে কৃষিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তবে, নির্বাচন কমিশনকে সরকার সবরকম সহায়তা করবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। কারণ, আওয়ামী লীগ কখনো চোরাগলি পথ ধরে ক্ষমতায় আসেনি।

মন্ত্রী বলেন, দেশের জনগণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। আগামী নির্বাচনেও জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. রাজ্জাক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। আর যারা বাংলাদেশকে পাকিস্তানিদের কাছে বিকিয়ে দিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।

 

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ “দেশে দ্রুততার সঙ্গে কর্মসংস্থান খাতে উন্নয়ন করতে চাই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার