বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, র্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে স্বাবলম্বী হয়েছে। অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন আজ আলোকিত। তারা আর পিছিয়ে নেই। তারা উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস, খাবার ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হসিনার উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে। গ্রামীণ নারীদের অর্থনৈতিক মর্যাদা বাড়ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
খাদ্যমন্ত্রী আরও বলেন, বএটাই শেখ হাসিনার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন। সরকারি সহযোগিতায় গ্রামীণ নারীরাও এখন বিভিন্ন আয়বর্ধক কাজে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করছেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এ গতি কেউ থামাতে পারবেনা। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন





