দেশ সংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকার মো. সোহেল মিয়া (২৭), একই গ্রামেরর বাসিন্দা শিশু জিলানী (০৮) ও একই ইউনিয়নের শাখাইতি গ্রামের মো. আসকর মিয়া(৬০) ও উজ্জল মিয়া (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আশুগঞ্জ থেকে বিশ্বরোডগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। চালকসহ আরও তিনজন আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জল মিয়ার মৃত্যু হয়। এ নিয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য