দেশ সংযোগ ফিচার

খুনী, দুর্নীতিবাজদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী লড়াইয়ে এ অপশক্তি, খুনী, দুর্নীতিবাজদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ আফগানিস্তান। তাদের হৃদয়ে বাংলাদেশ থাকলে এতসব ঘটনা ঘটাতে পারতো না।

আজ সোমবার গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ, নির্বাচন, গণতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে সেতুমন্ত্রী কাদের বলেন, তাদের প্রতিরোধ, প্রতিহত, পরাজিত করতে হবে।

তিনি বলেন, কারা মিথ্যাচার করছে? আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করছে? ৭৫ কে ঘটিয়েছে? জবাব দিন। সেদিন শিশু, নারী, অন্তঃসত্ত্বা, গোটা পরিবারকে নিশ্চিহ্ন কারা করেছিল?

আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক বলেন, জিয়া এর মাস্টারমাইন্ড। রাজনৈতিক অভিলাষ পূরণ করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ১৫ আগস্টের ধারাবাহিকতায় ৩ নভেম্বর। বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। হাওয়া ভবন থেকে ২১ আগস্টের নির্দেশ দিয়েছিল তখনকার যুবরাজ তারেক জিয়া। আজ কাপুরুষের মতো বিদেশে পলাতক আছে।

কাদের বলেন, আওয়ামী লীগ কখনো হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে না; নিজেরা এর শিকার হয়। জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার