দেশ সংযোগ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই ভাইয়ের

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।

নিহত আশরাফুল ইসলাম (৪২) ঘোড়াঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের হঠাৎপাড়া মহল্লার আফতাব উদ্দিনের ছেলে ও খালেদুল ইসলাম (৩২) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জাইতর গ্রামের গণকপাড়ার মহির উদ্দিনের ছেলে।

আজ শুক্রবার দুপুর একটার দিকে ঘোড়াঘাট পৌরশহরের বিরাহিমপুর গুচ্ছগ্রামের সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

জানা গেছে, শুক্রবার দুপুর একটার দিকে গোবিন্দগঞ্জ থেকে একটি খালি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-১৫০৮) দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর ঘোড়াঘাটের রানিগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে দুজন গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঘোড়াঘাটের বিরাহিমপুর গুচ্ছগ্রামের সামনে পৌঁছালে আশরাফুল মোটরসাইকেলটি রাস্তার ডানপাশ দিয়ে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে দুজন পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুজনকে সেখান থেকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য