দেশ সংযোগ ফিচার

“বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ”

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল জুলুম উপেক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ। এসময় মন্ত্রী শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করে জীবন গড়ারও আহবান জানিয়েছেন।

সাধন চন্দ্র মজুমদার আজ সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যাতিত) কর্মসূচি’র আওতায় বাইসাইকেল, শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন’ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বিশ্বে আজ বাঙালি জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড আমাদের স্বাধীনতার ওপর বড় আঘাত। সেই ধারাবাহিকতায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাঙালির ভাগ্য নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে। ইনডিমিনিটির মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা। স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত আর প্রতিবাদকারীদের শাস্তি দেয়।’

এ সময় তিনি বলেন, কোমলমতি শিশুরা এখন বছরের প্রথম দিনে নতুন বই পায়। মাটির ঘরের বিদ্যালয়গুলো এখন ‘পাকা বিল্ডিং’। শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি, তাদের সময়ে কোন উন্নয়ন হয়নি। অপর দিকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেছেন তিনি। ধনী-গরিব সকলকে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন দিয়েছেন। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল করেছেন বাংলাদেশকে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার