দেশ সংযোগ ফিচার

মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে বেশী : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে, তাদের কাছে দেশের মানুষ কিছু চায়নি। কারণ, তারা জানে পাবে না এবং ইতিহাসও তাই বলে। তারা যখন ক্ষমতায় ছিল, কিছুই হয়নি। কারণ আমরা ক্ষমতায় এসে তাদের (বিএনপি) সাবেক মন্ত্রী ও এমপিদের বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদেরকেই করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে।

আজ শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে জেলা সদরের বিষ্ণুপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের নদী ভাঙন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দীপু মনি বলেন,শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশী হওয়ার কারণ তিনি মানুষকে বার বার দেন,এখনো দিচ্ছেন এবং দেয়ার সক্ষমতা রাখেন বলেই মানুষ তাঁর কাছেই চায়। যে কোন দিন দেয়নি, দিতে পারে না, দেয়ার কোন সক্ষমতা নাই, দেয়ার কোন ইচ্ছা ও দরদ নাই, তার কাছে কেউ চায় না।

চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরে আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে। যেটুকু ভাঙছে সেটুকু যদি রক্ষা করতে হয়, তাহলে আগামী নির্বাচনেও নৌকাতেই ভোট দিতে হবে।

এ সময় তিনি বলেন, আজকের সভায় পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনের যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছে তা দেখেছি। বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে, সে জন্য ধন্যবাদ। আমি এসব বিষয়গুলো অবগত এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। আমি আবারও চাঁদপুরের নদী ভাঙন প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পগুলো নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে কথা বলব।

আরও পড়ুনঃ সম্পর্ক মজবুত করতে সঙ্গীর কাছে এই ৫টি মিথ্যা বলুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার