দেশ সংযোগ ফিচার

“দেশের স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে”

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসা দিতে ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে ডেঙ্গুর জন্য স্যালাইনের বেশ চাহিদা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ১০/১২ গুণ চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। চাহিদা পূরণে দেশের সকল স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সদর উপজেলার ঢাকুলি এলাকায় এক কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হতে হবে। কারণ মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেয়া হয়েছে বেশি করে মশা মারার ওষুধ প্রয়োগ করার জন্য। এছাড়া মানুষজনকেও সচেতন হতে হবে। কারণ এডিস মশা যাতে জন্ম না হয় এর জন্য বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

এছাড়া তিনি আরও বলেন, ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই। পর্যাপ্ত কিট রয়েছে, যদি কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দেয় তবে চাহিদা মোতাবেক তা দ্রুত সরবরাহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএনপি জামায়েতের উদ্দেশ্যে বলেন, তারাও দেশের ক্ষমতায় ছিল। কিন্তু এলাকায় কোনো উন্নয়ন করেনি। তাদের লক্ষই ছিল উন্নয়নের টাকা লুটপাট করে খাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন গ্রামকে শহরে উন্নতি করার। আজ প্রতিটি গ্রামেই শহরের সকল সুযোগ সুবিধা আছে। যেসব জায়গায় কাঁচা রাস্তা ছিল না আজ সেখানে পাকা সড়ক হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ আছে, মানুষ নিরাপদে আছে, মানুষ ভালো আছে। দেশের মানুষ উন্নয়নের সঙ্গে আছে, দেশের মানুষ আর বোমা হামলা আগুন সন্ত্রাসের সঙ্গে নেই, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ আনন্দের সঙ্গে নৌকায় ভোট দিবেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এই বিষয়গুলি উপেক্ষা করা আপনার পাশাপাশি শিশুর জন্যও বিপজ্জনক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার