অর্থ-বাণিজ্য

চুক্তিভিত্তিক এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে এলএনজি ক্রয়ের জন্য পৃথক দু’টি কোম্পানীর নিকট থেকে প্রাপ্ত দু’টি প্রস্তাব আজ নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

২০২৬ সাল থেকে ১৫ বছর মেয়াদি এই চুক্তির কার্যকারিতা শুরু হবে। অর্থমন্ত্রী এইচএম মুস্তাফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিসিইএ’র এবছরের ১৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো.আমিন উল আহসান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সিসিইএ’র আজকের সভায় মোট ৪টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পৃথক দুটি প্রস্তাব অনুযায়ী, পেট্রোবাংলা ২০২৬ সাল থেকে শুরু করে ১৫ বছরের দীর্ঘমেয়াদী ব্যবস্থার অধীনে মহেশখালীতে অবস্থিত এক্সেলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড থেকে ১ থেকে ১.৫ এমটিপিএ এলএনজি ক্রয় করবে।
মো.আমিন উল বলেন, ১৫ বছরের আরেকটি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় পেট্রোবাংলা ২০২৬ সাল থেকে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড থেকে ১.৫ এমটিপিএ এলএনজি ক্রয় করবে।

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের অপর এক প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ঘোড়াশাল ৩য় ইউনিট রিপাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এর জন্য প্রধান উৎপাদনকারী কোম্পানি জেনারেল ইলেকট্রিক (সুইজারল্যান্ড) জিএমবিএইচ থেকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে ক্ষতিগ্রস্ত গ্যাস টারবাইন কম্প্রেসার মেরামত সংক্রান্ত পরিষেবাগুলো সংগ্রহ করবে। এছাড়া, এদিনের সিসিইএ বৈঠকে সরকারি-বেসরকারি- অংশীদারিত্ব (পিপিপি) পদ্ধতির আওতায় ‘পূর্বাচল নিউ টাউনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ বাস্তবায়নের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ প্রতিদিন আলু খেলেও কি ওজন কমানো যায়?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক