দেশ সংযোগ ফিচার

তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘ সম্মেলনে উপলক্ষে তিন দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার মধ্যরাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে।

ইতালির স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন তিনি। কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা +২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়েছিলেন। সম্মেলনটি ২৪ থেকে ২৬ জুলাই ইতালির রোমে ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) সদর দফতরে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য টেকসই খাদ্য ব্যবস্থা: অভিন্ন যাত্রায় বৈচিত্র্যময় পথ’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়।

তিন দিনের সফরে প্রধানমন্ত্রী ২৪ জুলাই এফএও সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তা হিসেবে ভাষণ দেন। সেখানে তিনি সংকটকালে ফুড ব্যাংক গঠনসহ কৃষি খাতে অগ্রগতির জন্য উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। এ জন্য তিনি উত্থাপন করেন পাঁচ দফা প্রস্তাব।

একই দিন ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি এফএও সদর দফতরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব রুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সফরে জাতিসংঘের এফএও’র মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অব অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ২৫ জুলাই ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেন তিনি।

এছাড়া শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে সেখানে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

আরও পড়ুনঃ আইভিএফ চিকিৎসাধীন দম্পতিদের খাদ্যতালিকায় এই জিনিসগুলো অবশ্যই রাখবেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার