সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অন্যান্যা বছরের ন্যায় এবারও আমরা ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে ব্যর্থ হবো না। সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়েছে।
একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, প্রস্তাবিত বাজেট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মেনে করা হয়নি।
তিনি বলেন, আমাদের নিজেদের প্রয়োজন মোতাবেক করা হয়েছে, তবে সংস্থাটির যেসব পরামর্শ আমাদের জন্য ভাল কিংবা গ্রহণযোগ্য সেগুলো নেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশও সেটা করে থাকে।
শুক্রবার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ করা সম্ভব। তিনি বলেন, গত ৫ বছর ধরে যেসব পদক্ষেপ বা প্রাক্কলন গ্রহণ করা হয়েছে, সেগুলো আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যেটা বাদ আছে সেটা আগামীতে করা হবে।
তিনি জানান, ২০০৯ সালে আওয়ামীলীগ যখন ক্ষমতায় আছে তখন রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৫৯ হাজার ৪০০ কোটি টাকা, এখন সেটা বেঁড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা। তাহলে আমরা যেখানে এখনও পৌঁছাতে পারেনি, সেখানে পৌঁছাতে পারবো।
এক প্রশ্নের উত্তরে জানান অর্থমন্ত্রী বলেন, আমরা ধীরে ধীরে কর্মসংস্থান তৈরি করছি। সরকারের পাশাপাশি বেসরকারিখাতেও উল্লেখ করার মত কর্মসংস্থান হয়েছে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত






বাজেট গরিববান্ধব গণমুখী: তথ্যমন্ত্রী - tathyasangjog
June 2, 2023[…] আরও পড়ুনঃ সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়… […]
বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ - tathyasangjog
June 2, 2023[…] আরও পড়ুনঃ সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়… […]
প্রতিদিন কয়েক মিনিট সাইকেল চালানোর উপকারিতা জেনে নিন - tathyasangjog
June 2, 2023[…] আরও পড়ুনঃ সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়… […]
ডায়াবেটিস রোগীদের জন্য এই ৫টি ফল খাওয়া বিপজ্জনক! - tathyasangjog
June 2, 2023[…] আরও পড়ুনঃ সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়… […]
শসা খাওয়ার সঠিক নিয়ম জানেন? - tathyasangjog
June 2, 2023[…] আরও পড়ুনঃ সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়… […]
চুলের যত্নে আলু - tathyasangjog
June 2, 2023[…] আরও পড়ুনঃ সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়… […]
থাইরয়েড রোগীদের জন্য ওটস খাওয়া কি উপকারী? - tathyasangjog
June 2, 2023[…] আরও পড়ুনঃ সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়… […]
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩৮ - tathyasangjog
June 2, 2023[…] আরও পড়ুনঃ সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়… […]