রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৭
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ।
আজ শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির পক্ষ থেকে শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২৭.১ গ্রাম ২৫৫ পুরিয়া হেরোইন, ২৩ হাজার ১২৬ পিস ইয়াবা, ৪ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ১০.০৮ লিটার দেশি মদ ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
আরও পড়ুনঃ “গাজীপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় দেশের মানুষ খুশি”






পুতিনের রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লুলা - tathyasangjog
May 27, 2023[…] আরও পড়ুনঃ রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান;… […]