দেশ সংযোগ ফিচার

দুই দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুই দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে। এছাড়া চিনির নতুন দাম কার্যকরের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও সংশ্লিষ্ট বিভাগকে মনিটরিং করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ সেমিনারে এ হুঁশিয়ারি নেন বাণিজ্যমন্ত্রী।

২০৩০ সালের মধ্যেই এসডিজি অর্জনের লক্ষ্য পূরণ হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। ২০২৮ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্য ছিল। নানা কারণে তা সম্ভব না হলেও এটি ২০৩০ সালের মধ্যে সম্ভব হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বলেই তিনি দেশকে স্মার্ট পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা স্বাধীনতার মূল বিষয়কে পরাহত করতেই বঙ্গবন্ধুকে হত্যা করে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কিন্ত বঙ্গবন্ধু কন্যা দেশে প্রত্যাবর্তন করার পর সাধারণ মানুষের আবারও মনোবল শক্ত হয়েছিল। কেননা, তিনি নতুন করে দেশকে গড়ে তুলতে শুরু করেছেন।

আরও পড়ুনঃ সুদান থেকে আসা কর্মীদের পুনর্বাসনে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার