দেশ সংযোগ ফিচার

জনগণ চাইলে আছি, না চাইলে নাই: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। এমন মানসিকতা যার, তিনি বিদেশিদের বা দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবে এটা মনে করার কারণ নেই।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় বসানোর মালিক দেশের জনগণ, বিদেশীরা নয়। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি।

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না বলে জানিয়ে তিনি বলেন,দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। ক্ষমতায় বসাতে হলে বসাবে তারা।

ওবায়দুল কাদের বলেন, তিনি (মির্জা ফখরুল) মনে করছেন যে পশ্চিমারা তাকে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে এবং সে কারণে ঘনঘন তাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। নালিশ করছেন। নালিশের পর নালিশ, লবিস্ট নিয়োগ করছেন। আওয়ামী লীগের এসব নেই। শেখ হাসিনার কোন লবিস্ট নেই। বিদেশিরা আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে – এমন কোন অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি।

এর আগে ওবায়দুল কাদের দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে চিত্রনায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর এবং উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, চিত্রনায়ক ফারুক ছিলেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধেরচেতনার প্রতি অবিচল ও অনড় পাথরের মতো। তিনি তার আদর্শ থেকে কখনো একচুলও ছাড় দেননি।

তিনি বলেন, ফারুকের বেশ কয়েকটি চলচ্চিত্র আমার কাছে ভালো লেগেছে। তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তার লাইফটা ছিল কালারফুল। একদিকে ভালো নায়ক অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ সুদান থেকে আসা কর্মীদের পুনর্বাসনে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার