দেশ সংযোগ ফিচার

বিকেলে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

লন্ডনে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানে যোগ দিবেন।
কমনওয়েল প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভূক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সাথে স্থানীয় সময় বিকেল ১৪.০০টা থেকে ১৪.৪৫ মিনিট পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন।

কমনওয়েলথ নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা প্রধান সম্মেলন কক্ষে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমনওয়েথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।

পরে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্কিংহাম প্রাসাদে রাজা ও কুইন কনসোর্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। এ অনুষ্ঠানে কমনওয়েথভূক্ত দেশগুলোর নেতারা একত্রিত হবে।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে ডব্লিউবি’র এক অনুষ্ঠানে যোগদান করার এবং জাপানে দ্বিপাক্ষিক সফরের পর ৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে রাত ১১ টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।

৭৪ বছর বয়সী তৃতীয় চার্লস ২০২২ সালের ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের রাজা হন। তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি এ পদে অধিষ্ঠিত হন।

আরও পড়ুনঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ৩ বিলিয়ন ডলারের ঋণচুক্তি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার