দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক এমপি বলেছেন, দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই। কেউ এখন বলতে পারবে না যে হত্যার বিচার হয় না।
শনিবার দুপুরে জেলার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় এ কথা বলেন।
আনিসুল হক বলেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করায় সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার বিকল্প কিছু নেই।
তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি, আর তারাই আবার আইনের শাসনের কথা বলে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। এটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।
আরও পড়ুনঃ দেশের রপ্তানি বাণিজ্য আজ বিশ্বব্যাপী বিকাশ লাভ করেছে : আইনমন্ত্রী





