ভারতে বাস খাদে পড়ে ১২ যাত্রী নিহত
ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটোনায় আহত হয়েছে আরও অন্তত ২৭ যাত্রী।
শনিবার সকালের দিকে মহারাষ্ট্রের রায়গড় জেলার পুনে-মুম্বাই মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তি মালিকানাধীন বাসটিতে করে ঐতিহ্যবাহী একটি গানের দলের সদস্যরা পুনে থেকে মুম্বাই যাচ্ছিলেন।
এ বিষয়ে রায়গড়ের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকাল ৪ টা ৫০ মিনিটের দিকে সিংরোবার একটি মন্দিরের নিকটে বাসটি খাদে পড়ে যায়। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে খুপলি পুলিশ স্টেশনের আওতাধীন এলাকায়। বাজি প্রভু বাদক নামে-একদল গায়ক মুম্বাইয়ের গুরগাঁওয়ে ফিরছিলেন বাসটিতে করে। তারা পুনের পিমপ্রি সিনসাদ এলাকার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বাসটি রাত ১টার দিকে রওনা হয়েছিল।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে রায়গড়ের পুলিশ সুপার সোমনাথ ঘাগড়ে জানান, অন্তত ১২ জন যাত্রী নিহত হয়েছে এবং আরও অন্তত ২৭ জন দুর্ঘটনায় আহত হয়েছে। হতাহতরা মুম্বাইয়ের গুরগাঁও এবং সিওন এলাকার বাসিন্দা। কয়েকজন আছেন পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরার এলাকার বাসিন্দা। আহতদের খুপলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ গ্রীষ্মে এই ৮টি ফল অবশ্যই খাবেন






অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ - tathyasangjog
April 15, 2023[…] আরও পড়ুনঃ ভারতে বাস খাদে পড়ে ১২ যাত্রী নিহত […]
রাঙ্গামাটিতে জিপ খাদে পড়ে ২ জন নিহত - tathyasangjog
April 15, 2023[…] আরও পড়ুনঃ ভারতে বাস খাদে পড়ে ১২ যাত্রী নিহত […]
সোনার দাম ফের বাড়লো - tathyasangjog
April 15, 2023[…] আরও পড়ুনঃ ভারতে বাস খাদে পড়ে ১২ যাত্রী নিহত […]
শুধু চুলের জন্যই নয় স্বাস্থ্যের জন্যও উপকারী জবা ফুল - tathyasangjog
April 15, 2023[…] আরও পড়ুনঃ ভারতে বাস খাদে পড়ে ১২ যাত্রী নিহত […]
এই ৫ ভুলে বাড়তে পারে ব্রণ - tathyasangjog
April 15, 2023[…] আরও পড়ুনঃ ভারতে বাস খাদে পড়ে ১২ যাত্রী নিহত […]