জাতীয় ফিচার

“ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু ত্রুটি রয়েছে”

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে। যদিও এই আইনে কিছু ত্রুটি আছে, এটা আগেও আমরা বলেছি। তবে সরকার তা সমাধানের চেষ্টা করছে।

আজ রোববার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আইজিপির সঙ্গে কী আলোচনা হয়েছে-জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। অনেক মামলা, সেগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা নিয়ে আমরা আলাপ-আলোচনা করি। মামলা জট কমানোর জন্য আলাপ-আলোচনা করি। সেই আলোচনার জন্য তিনি এসেছিলেন। এতটুকুই হয়েছে।

আমরা জানি দৈনিক প্রথম আলোর সম্পাদক জামিনের জন্য আদালতে গেছেন। তাদের একজন সাংবাদিক জেলে রয়েছেন। এ বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা খুব ভালো করেই জানেন, আমি বিচারাধীন বিষয়ে কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নেবে সেটাই আমাদের মানতে হবে।’

আরও পড়ুনঃ “প্রতারণামূলক সংবাদ করার দায়ে শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র