জাতীয় ফিচার

“শামসুজ্জামান গ্রেফতারে আইনের অপব্যবহার হয়নি”

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ঢাকার সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেফতারে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়নি। নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যখন তথ্য দেয়া হবে না, সেখানে যদি প্রাইমারি ফেইসি (প্রাথমিক দৃষ্টিতে) মামলা না থাকে, তাহলে সেটা নির্ধারণ করার জন্য আগে একটি সেলে পাঠানো হবে। সেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মামলা নেয়া হবে। কিন্তু গতকাল (বুধবার) ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাটি করা হয়েছে, ক্লিপটি (একাত্তর টেলিভিশনের) যদি দেখে থাকেন, তাহলে সেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা হয়, সেটির তথ্য-উপাত্ত সেই ক্লিপটির মধ্যে ছিল। সে ক্ষেত্রে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেলে পাঠানোর দরকার পড়ে না বলে মামলাটি হয়েছে।

আর নওগাঁয় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি পরিষ্কার বলতে পারি, ওই নারীকে যখন তুলে নেয়া হয়, তখন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা ছিল না। ভদ্রমহিলার দুর্ভাগ্য অবশ্যই, তিনি যখন মারা যান, তখনও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে তার (মৃত্যুর) পরের দিন। তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন এখানে অপব্যবহার করা হয়েছে। এ মামলায় প্রসিড করা হয়নি। কিন্তু আমার কথা হলো, এই আইন দিয়েই ওই নারীকে ধরা হয়েছিল।’

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রশ্নে তিনি বলেন, ‘দু-একটি মামলায় এটি (অপব্যবহার) হচ্ছে। ব্যবস্থা নেয়া হচ্ছে, যেখানে দেখছি অপব্যবহার হচ্ছে, সেখানেই তা বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার প্রশংসায় ব্লুমবার্গ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র