জাতীয় ফিচার

‘জয় বাংলা’ বলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বাইডেন

রাশিয়ার দাবীকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া চিঠিতে বাংলাদেশের অগ্রগতি ও উন্নতি কামনা করে ‘জয় বাংলা’ বলে অভিবাদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিষয়টি গভীরভাবে অনুধাবন করেন। কারণ বীরত্বপূর্ণ যুদ্ধের মধ্যদিয়ে ১৯৭১ সালে তারা ভাগ্য নির্ধারণ করেন ও নিজ ভাষায় কথা বলার সুযোগ করে নেন। সামনের দিনের নির্বাচনের কথা উল্লেখ করে বাইডেন গণতন্ত্র, সমতা, মানবাধিকার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি দুই দেশের জনগণের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন।

চিঠিতে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং মহামারিকালে বাংলাদেশের বৈশ্বিক অবদানের জন্য ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জানিয়ে বাইডেন বলেন, সংকটের টেকসই সমাধান খুঁজে পেতে যুক্তরাষ্ট্র অবিচল অংশীদার হিসেবে পাশে থাকবে।

চিঠির শেষে বাইডেন লিখেছেন, গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাই, জয় বাংলা।

আরও পড়ুনঃ দ্রুতই আঞ্চলিক নেতা হয়ে উঠছে বাংলাদেশ

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র