জাতীয় ফিচার

সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে মুরগির: কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, বাজারে সরবরাহ সংকটের কারণেই মুরগির দাম বেড়েছে। এ বাজার স্বাভাবিক হতে ৬ মাসের মতো অপেক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোলট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, মুরগির খাদ্য উপাদানের খরচ বেড়েছে। তবে খরচের ‍তুলনায় দাম না পেয়ে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এতে সরবরাহ সংকটে পড়ে বাজারে মুরগির দাম বেড়েছে। বাজারে ইতোমধ্যে দাম বেড়েই আছে। এ বাজার স্বাভাবিক হতে ৬ মাসের মতো অপেক্ষা করতে হবে।

রমজানে পোল্ট্রি বাজার নিয়ন্ত্রণে সরকার নীরব থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মুরগির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করছেন। কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিকভাবে বাচ্চার দাম ও খাদ্যের দাম বাড়িয়ে দেয়। তাই সবার স্বার্থসুরক্ষায় একটি শক্ত নিয়ন্ত্রক সংস্থা থাকা দরকার।

তিনি বলেন, আমাদের সবচেয়ে দুর্বল দিক আমরা পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করি না। এ ছাড়া এই পুষ্টি সমস্যা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুনঃ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র