মে মাসের প্রথম সপ্তাহে ৪৫তম বিসিএস প্রিলি
মে মাসের প্রথম সপ্তাহে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার পরীক্ষার তারিখ নিয়ে পিএসসি কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক সভা হয়। সেখানে মে মাসে প্রিলি পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশাল সংখ্যক পরীক্ষার্থীর প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষার কেন্দ্র পাওয়া, আসন্ন রমজানসহ বেশ কিছু কারণে মে মাসের আগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তাই মে মাসের প্রথম দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে। তখন চূড়ান্ত তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে।
আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে বেশি দূষিত দেশের তালিকায় পঞ্চম বাংলাদেশ





