জাতীয় ফিচার

একবারে অতিরিক্ত কেনাকাটা না করার আহ্বান প্রধানমন্ত্রীর কার্যালয়ের

জনসাধারণকে রমজানের আগে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

রোববার রমজান ও ঈদ-উল-ফিতরের আগে পিএমওতে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।

বৈঠকে রমজান ও ঈদকে সামনে রেখে দেশব্যাপী খাদ্য মজুদ ও সরবরাহ, আইন-শৃঙ্খলা রক্ষা, সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং ঘরমুখো যাত্রীদের নির্বিঘণে যাত্রা নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রমজানের আগে অতীতের যেকোনো সময়ের তুলনায় আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, যা আমাদের জন্য সন্তোষজনক। রোজার সময় নিত্যপণ্য যাতে মানুষের কাছে পৌঁছায়, সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে সে জন্য আমরা সবাইকে নির্দেশ দিয়েছি।

এ প্রেক্ষাপটে তিনি সকলকে আতঙ্কিত হয়ে কেনাকাটা করতে না যাওয়ার জন্য অনুরোধ জানান।

তিনি আশ্বস্ত করেন, একবারে অতিরিক্ত খাবার কেনার পরিবর্তে প্রত্যেকে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করলে কোন সমস্যা হবে না। অর্থাৎ যখন যার যা প্রয়োজন তা নিলে কারো কোন সমস্যা হবে না। আমরা খুব ভালো ভাবে সুন্দরভাবে রোজা এবং ঈদ উদযাপন করতে পারবো।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে চিনি আমদানীর থেকে কর কমানোয় এবং ট্যারিফ ভ্যালু তুলে দেওয়ায় রমজানে চিনির মূল্য কম থাকবে।

সরকারের গৃহীত ব্যবস্থায় রমজানের আগে চিনির আমদানি অনেক বেশি হবে বলে তিনি মনে করেন। খোলা বাজারে বিক্রয় (ওএমএস) যথারীতি অব্যাহত থাকবে এবং টিসিবি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে যার মধ্যে রয়েছে ভোজ্যতেল, চিনি, চাল, পেঁয়াজ এবং ছোলা। টিসিবি ঢাকা শহরে খেজুর ও বিক্রি করবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই; খুলনা থেকে গ্রেফতার ৩

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র