জাতীয় ফিচার

দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপি জ্বলছে: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এতোদিন দৌড়াতে দৌড়াতে এখন একেবারে দাঁড়িয়ে গেছে মানবন্ধনে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে তারা জ্বালায় জ্বলছে, তারা এখন দিশেহারা।

আজ শনিবার ময়মনসিংহে প্রধামন্ত্রীর সফর, ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। ধানের শীষের আরেক নাম ছিল পেটের বিষ, এখন মানুষ একে বলে সাপের বিষ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‌গণতন্ত্রকে নষ্ট করেছে বিএনপি। আর তা মেরামত করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার আছে বলেই একসঙ্গে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। ময়মনসিংবাসী একসঙ্গে এত উন্নয়ন আগে কখনো দেখেনি।

তাই উন্নয়নের জন্য এবং গণতন্ত্রের জন্য ময়মনসিংহবাসীকে শেখ হাসিনার সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ ১৮ মার্চ আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদী

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র