জাতীয় ফিচার

সংবিধানিক উপায়ে নির্বাচন হবে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের বাইরে আমরা যাবো না। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছে, ঠিক সেভাবেই নির্বাচন হবে। আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

সরকার অংশগ্রহণমূলক নির্বাচন চায় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা আমরা চাই। আমি এটাও বলতে পারি যে, বাংলাদেশে আসন্ন যে নির্বাচন সেটা ফ্রি, ফেয়ার এবং নিউট্রাল (অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ) হবে এরমধ্যে কোনো প্রশ্ন নাই।

আনিসুল হক বলেন, সংবিধানের বাইরে আমরা যাবো না। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছে, ঠিক সেভাবেই নির্বাচন হবে। আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু নির্বাচনে কে অংশ নেবে, কে নেবে না সেটা সেসব রাজনৈতিকদলের সিদ্ধান্তের ব্যাপার। আমরা চাই সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করুক।

বিএনপি এই পরিবেশে নির্বাচনে আসবে না। অনেক রাষ্ট্রদূত নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছেন। বিদেশিদের কোনো চাপ অনুভব করছেন কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের ওপর বিদেশিদের কোনো চাপ নেই। বিদেশিরা যদি জানতে চায়, আমরা যেহেতু হত্যা বা মিথ্যার রাজনীতি করি না। তাই আমাদের তাদের এ ব্যাপারে জানাতে কোনো আপত্তি নেই। আমরা কোনো লুকোচুরি করি না, সেজন্য বিদেশি রাষ্ট্রদূতদের এগুলো জানাতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো দ্বিধা নেই৷’

আরও পড়ুনঃ সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২০

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র