‘গুলিস্তানে ভবনে বিস্ফোরণ এসির গ্যাস থেকে হয়নি’
রাজধানী ঢাকার গুলিস্তানে ভবনে বিস্ফোরণ এসির গ্যাস থেকে হয়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাবের বোম্প ডিস্পোজাল ইউনিট। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল ৭ মার্চ গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডে ভবনে বিস্ফোরণের পর উদ্ধার কাজ অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, র্যাব ও এজিবির সদস্যরা। আজ ৮ মার্চ র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট আর ডগস্কোয়াড ঘটনাস্থলে কাজ শুরু করে।
র্যাব জানায়, ভয়াবহ এ বিস্ফোরণ এসির গ্যাস থেকে হতে পারে না। ঘটনার সূত্রপাত যেহেতু আন্ডারগ্রাউন্ডে, তাই গ্যাস লিকেজ কিংবা সুয়ারেজ গ্যাস চেম্বার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
এর গতকাল এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, ভবনে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ১ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। তবে সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।’
এদিকে ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত হয়েছে। ৪ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ফায়ার, এই কমিটির প্রধান সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এরই মধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ গ্যাস লিকেজ নয়। অন্যদিকে রাজউকের দাবি, বিস্ফোরিত ভবনটির আন্ডারগ্রাউন্ডে বাণিজ্যিক প্রতিষ্ঠান বৈধতা আছে কিনা এ বিষয়ে তারা নিশ্চিত নন।
এ বিস্ফোরণ ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়।
হাসপাতাল থেকে বাকি ১টি মরদেহ আগেই স্বজনরা একরকম জোর করে নিয়ে গেছেন বলে জানা গেছে। বিস্ফোরণে আহত হন শতাধিক।






"ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করায় রোহিঙ্গা পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে" - tathyasangjog
March 8, 2023[…] […]
জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী - tathyasangjog
March 8, 2023[…] […]
সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহার অনুপযোগী ঘোষণা রাজউকের - tathyasangjog
March 8, 2023[…] […]
সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ মুসা হায়দার মারা গেছেন, মৃতের সংখ্যা বেড়ে ২০ - tathyasangjog
March 8, 2023[…] […]
সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২০ - tathyasangjog
March 8, 2023[…] […]