জাতীয় ফিচার

নাশকতা কি-না বিষয়টি সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কি-না বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, একের পর এক এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপি’র সংশ্লিষ্টতা আছে কি-না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

ওবায়দুল কাদের আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের সাথে সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম যে বিবৃতি দিয়েছেন, তার বক্তব্যের সাথে একমত যে, এ ঘটনাগুলো রহস্যজনক। এটি খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, গুলিস্তানের সিদ্দিকবাজার, চট্টগ্রামে সীতাকুন্ড, কক্সবাজারের বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে যে অগ্নিসংযোগের ঘটনা, এতে যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এসব রহস্যজনক ঘটনার পেছনের কোনো ব্যক্তি, সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে কি-না তা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা খতিয়ে দেখছেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা শান্তি সমাবেশ করছি, কারণ বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস। অতীতে আমরা ২০১৩-১৪-১৫-তে দেখেছি আন্দোলনের ব্যর্থ হয়ে তারা আগুন সন্ত্রাস করেছে। তারা যাতে সেটা করতে না পারে সেজন্য আমরা শান্তির পক্ষে মাঠে আছি। এ ব্যাপারে আমরা সতর্ক আছি জনগণ ও দেশবাসীকে সতর্ক করছি।

আরও পড়ুনঃ “প্রবাসীরা কোনো অপরাধে যুক্ত হলে বাংলাদেশ তাদের বাঁচাতে ন্যূনতম প্রচেষ্টা চালাবে না”

রিপোর্টার

About Author

1 Comment

  1. "বিস্ফোরণের কারণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে" - tathyasangjog

    March 8, 2023

    […] আরও পড়ুনঃ নাশকতা কি-না বিষয়টি সরকারের পক্ষ থেকে … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র