জাতীয় ফিচার

বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা বলা যাচ্ছে না: র‌্যাব ডিজি

র‌্যাবের ডিজি খুরশীদ হোসেন বলেছেন, এ বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা; তা এখনও বলা যাচ্ছে না। র‌্যাবের গোয়েন্দা দল এ ব্যাপারে তদন্ত করছে। তারপর বলতে পারব বিষয়টা কী। অন্য বাহিনীর সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করছি।

মঙ্গলবার রাতে সাড়ে ৯টায় গুলিস্তানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ বিষয়ে র‌্যাব ডিজি বলেন, এটি বড় ধরনের একটি দুর্ঘটনা। আমাদের প্রধান কাজ এখন হতাহতদের এখান থেকে সরিয়ে নেয়া এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।’

ঘটনাস্থলে বিস্ফোরক কিছু পাওয়া গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খুরশীদ হোসেন বলেন, ভবনের আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কক্ষ আছে, ঢুকতে পারলে বলা যাবে। ধারণা করে বলা ঠিক হবে না। তবে সাম্প্রতিক ঘটনাবলী লক্ষ্য করলে একটু সন্দেহ থাকতেই পারে যে অন্য কিছু কাজ করছে কি না। তবে র‌্যাবের গোয়েন্দারা কাজ করছে।

আরও পড়ুনঃ গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসা দিতে ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র