গুলিস্তানে বিস্ফোরণে নিহত ১৭
রাজধানীর গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক দিন মনি শর্মা সংবাদমাধ্যমকে বলেছেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল।
তিনি বলেন, বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়।
আরও পড়ুনঃ “দেশে যতটুকু গণতন্ত্র আছে, তা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে”





