জাতীয়

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বগুড়ার শাজাহানপুরে বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, শাহজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। পরবর্তীতে ১০ বছর বয়সী এক শিশুকে বগুড়া শজিমেক হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার গাবতলী উপজেলার কদমতলী সাকিদারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে সিএনজি ড্রাইভার হযরত আলী (৩৫), ধনুট উপজেলার বেড়ের বাড়ী সর্দারপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০), গাবতলী উপজেলার কড়াইহাটা এলাকার শাহানা আকতার (৩০) ও শাহানার কন্যা সন্তান ১০ বছরের শিশু। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ ব্যাপারে তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ খালেদা জিয়ার নির্বাচন করতে পারার প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী

 

রিপোর্টার

About Author

1 Comment

  1. কৃষিবিদদের গবেষণা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী - tathyasangjog

    February 23, 2023

    […] আরও পড়ুনঃ বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র