৩০ এপ্রিল থেকে শুরু এসএসসি পরীক্ষা
আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত চলবে।
আজ সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত রুটিন থেকে এ তথ্য জানা গেছে।
রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা ১ম পত্র, ২ মে বাংলা ২য় পত্র, ৩ মে ইংরেজি ১ম পত্র, ৭ মে ইংরেজি ২য় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৪ মে পদার্থবিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান, ১৬ মে রসায়ন, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান ও ২৩ মে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেয়া হবে। প্রতিটি বিষয় স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।
আরও পড়ুনঃ ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী






"আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে" - tathyasangjog
February 20, 2023[…] আরও পড়ুনঃ ৩০ এপ্রিল থেকে শুরু এসএসসি পরীক্ষা […]