সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান এলাকার চার মাথায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল জানান, সন্ধ্যায় আব্দুল কুদ্দুছ দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চার মাথা এলাকায় দোকানে বসা ছিলেন। এ সময় কতিপয় দুর্বৃত্ত দোকানের ভিতরে ঢুকে আব্দুল কুদ্দুসের বুকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ “পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আ. লীগ কর্মসূচি দিচ্ছে”





