প্রযুক্তি

নতুন স্মার্টফোন অপো এ৭৭ বাজারে, দাম ২৩ হাজার

সারাদেশের অপো স্টোরে পাওয়া যাচ্ছে নতুন স্মার্টফোন অপো এ৭৭। দুর্দান্ত এই স্মার্টফোনটি দাম মাত্র ২২ হাজার ৯৯০ টাকা। ডিভাইসটি স্কাই ব্লু ও সানসেট অরেঞ্জ এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

মাত্র ৮ মিলিমিটার পুরুত্বের প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট এজ ডিজাইন ব্যবহারকারীরা অনেক ভিড়ের মধ্য থেকেও আলাদা করতে পারবেন। রেনো গ্লো থেকে অনুপ্রাণিত হয়ে অপো গ্লো ডিজাইন করা হয়েছে, যার ফলে তৈরি হয়েছে একটি স্মুথ ও দৃষ্টিনন্দন ডিভাইস।

প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট এজ ডিজাইন, দ্রুত ও নিরাপদ ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং, আলট্রা লিনিয়ার স্টেরিও স্পিকার, আট জিবি পর্যন্ত র্যাব বাড়ানোর সুযোগসহ আরও অনেক ফিচারের এ৭৭ ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

অপো গ্লো ডিজাইনে রয়েছে গ্লাস মোল্ড, যা শতশত রেনো গ্লাসের টুকরা থেকে বাছাই করা হয়েছে। এর পরের ধাপে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টের জন্য লাখ লাখ ন্যানো আকৃতির ডায়মন্ডে পরিবর্তন করা হয়েছে। যার ফলে স্মার্টফোনটি দেখতে খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন।

চার্জ শেষ হয়ে যাওয়া থেকে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখতে ডিভাইসটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সঙ্গে ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং। এখানেই শেষ নয়, নিরবচ্ছিন্নভাবে গেমস খেলা, ভিডিও ও মুভি দেখার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার। এছাড়া চার জিবি র্যামের সঙ্গে অতিরিক্ত আরও চার জিবি র্যাম যুক্ত করে আট জিবি পর্যন্ত র্যাম বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

ডিভাইসটির সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করতে এই ফোনে আছে হেলিও জি৩৫ ১২এনএম (ন্যানোমিটার) চিপসেট। ডিভাইসটির ১৬১২X৭২০ রেজ্যুলুশন ও ওয়াটারড্রপ স্ক্রিন সহ ৬ দশমিক ৫৬ ইঞ্চির ৬০ গিগাহার্জের কালার-রিচ ডিসপ্লে ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সঙ্গে আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ডিভাইসটিতে ১২৮ জিবি স্টোরেজ (রম) থাকায় ব্যবহারকারীরা খুব সহজেই ছবিগুলো স্টোর করে রাখতে পারবেন।

আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান