জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

সিলেটে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস গ্রামের দীগেন্দ্র কুমার দেব’র ছেলে বাবুল দেব (৫০) ও একই পরিবারের সদস্য সন্তোষ দেব’র ছেলে সৌম্য দেব (১০)।

আজ শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাপসাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সৌম দে কে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবুল দে’র মৃত্যু হয়।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌম্য’র বাবা সন্তোষ দেব, মা রিপা কর, বোন মৌ দেব, একই গ্রামের বাবুল দেব ও প্রাইভেটকার চালক।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হাবিব হোসেন এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র