“প্রত্যেক দেশের ডাটা সুরক্ষা আইন থাকা প্রয়োজন”
প্রত্যেক দেশের ডাটা সুরক্ষা আইন থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
সোমবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ‘১১তম ওরিয়েন্টেশন কোর্স’-এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গত রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ডাটা সুরক্ষা আইন পাস হলে, অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে সরকার এই আইন পাস করা থেকে পিছিয়ে আসবে কিনা ?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ডাটা সুরক্ষা আইন প্রত্যেক দেশের থাকা প্রয়োজন।
আনিসুল হক বলেন, এ আইনের বিষয়ে পুনরায় স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। এই খসড়া আইনে যদি কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে আলোচনার মাধ্যমে তা সংশোধন করা হবে।
তিনি বলেন, ‘আমি আশা করবো, ডাটা সুরক্ষা আইন পাস হলে অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে চলে যাবে- ঢালাওভাবে এমন কথা বলা থেকে সবাই বিরত থাকবো।’
এর আগে বিচারকদের অনুষ্ঠানে আনিসুল হক বলেন, বিচার বিভাগ প্রায় ৩৭ লাখ মামলার বোঝা নিয়ে যথাসম্ভব স্বল্প সময় ও খরচে বিচারিক সেবা প্রদানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিচারাধীন মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুনঃ বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের






"গত অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে" - tathyasangjog
February 7, 2023[…] […]
"তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫ হাজার" - tathyasangjog
February 7, 2023[…] আরও পড়ুনঃ “প্রত্যেক দেশের ডাটা সুরক্ষা আইন থাক… […]
"শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান" - tathyasangjog
February 7, 2023[…] আরও পড়ুনঃ “প্রত্যেক দেশের ডাটা সুরক্ষা আইন থাক… […]
বুধবার প্রকাশিত হবে এইচএসসির ফল - tathyasangjog
February 7, 2023[…] আরও পড়ুনঃ “প্রত্যেক দেশের ডাটা সুরক্ষা আইন থাক… […]