জাতীয়

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাক চাপায় অটোভ্যানের তিনযাত্রী নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার কলমপুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদুৎ আলী (৩২) এবং নজরপুর গ্রামের কাঁচু আলী (৫০)।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সোমবার সকালে সিংড়ার কলমপুন্ডরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার এক্সেল ভেঙে পড়ে। এতে ভ্যানের চালকসহ চারজন মহাসড়কে ছিটকে পড়লে একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক রহিম আলী নিহত হন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে এ বছরই রাশিয়ায় আলু রপ্তানি শুরু হবে : কৃষিমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র