ট্যাক্স ও ভ্যাট দেয়ায় উৎসাহিত করলেন বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যাদের ইনকাম ট্যাক্স দেয়ার সক্ষমতা হয়েছে, তারা ট্যাক্স দেবেন এবং পণ্য কেনার ক্ষেত্রে ভ্যাট দেবেন।
আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভ্যাল হলে রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে ‘জাতীয় উন্নয়নে ভ্যাটের ভূমিকা: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, আমাদের সবাইকে ইনকাম ট্যাক্স ও ভ্যাট দেয়ায় উৎসাহিত করতে হবে। যাদের ইনকাম ট্যাক্স দেয়ার সক্ষমতা হয়েছে, তারা ট্যাক্স দেবেন এবং পণ্য কেনার ক্ষেত্রে ভ্যাট দেবেন। তবেই দেশের উন্নয়ন আরও বৃদ্ধি পাবে। এই রাজস্ব বাড়াতে ইনকাম ট্যাক্স ও ভ্যাট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। অনুপ্রাণিত করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
মন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের স্মার্ট হয়ে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভ্যাট ও ট্যাক্স যথাযথভাবে দিতে হবে। এমনকি ভ্যাট আদায়ের ক্ষেত্রে কোনো মামলা ও সমস্যায় পড়লে আমরা সহযোগিতা করব।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে এ বছরই রাশিয়ায় আলু রপ্তানি শুরু হবে : কৃষিমন্ত্রী





