জাতীয় ফিচার

মিথ্যাচার, অপপ্রচার রাজনীতির অংশ হতে পারে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় দেশের রাজনীতিকেও স্মার্ট হতে হবে। প্রত্যেক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলকে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। মানুষ ও দেশ এটিই হবে সবার আগে। সেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা কোনোভাবেই রাজনীতির অংশ হতে পারে না।

শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদ তৈরি রাজনীতি স্মার্ট হতে দেবে না। তাই যারা এখনো অপরাজনীতির চর্চা করেন, তাদেরও সঠিক রাজনীতিতে ফিরে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত বই ২৫ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল। তবে এখনো যারা বই পায়নি সে বিষয়টি তিনি খতিয়ে দেখা হবে। ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে। তাই যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে তাহলে ওয়েবসাইট থেকে শিক্ষকরা পড়াবেন।

স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের বিষয়ে দীপু মনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে আমাদের সমস্ত সেবা, কাজ সেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে এগিয়ে যাবে। প্রতিটি মানুষ প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। প্রযুক্তি দিয়ে যত সেবা আছে সেই সমস্ত সেবাগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং সেই প্রযুক্তির কারণে যত স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে সেগুলো নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ “পাঠ্যবই নিয়ে মিথ্যাচারে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র