রাজশাহীতে চুরির অপবাদে দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা
রাজশাহীতে ১০ লাখ টাকা চুরির অপবাদে দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই নির্মাণশ্রমিকের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪৫)। তিনি নওগাঁর মান্দা থানার সুগনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থনীয়দের বরাতে জানা যায়, মডার্ন ফুড নামে একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানির মালিকের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ১০ লাখ টাকা চুরির অভিযোগে দুই শ্রমিককে খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এমন নির্যাতন চলে রাত ৯টায় পর্যন্ত। এসময় মোবাইলফোনে ভিডিও ধারণ করা হয়। পরে রাত সাড়ে ৯টায় পুলিশ গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িত মডার্ন ফুডের মালিক আব্দুল মালেক ও তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহসহ চারজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ আন্দোলন সংগ্রাম করে কেউ কিছু করতে পারবে না : প্রধানমন্ত্রী





