“বায়ুদূষণকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বায়ু দষণকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ বুধবার রাজধানীর মানিকমিয়া এভিনিউ, খিলক্ষেত ও আফতাবনগরে পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর পরিচালিত মন্ত্রণালয়ের অভিযান কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে সুন্দর ও মনোরম পরিবেশে বসবাস করতে পারে- সেজন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। বায়ু দূষণকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।
এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বায়ুদূষণ রোধে সরকার ঘোষিত বিশেষ অভিযানে আজ ঢাকা ও আশেপাশের ৫ স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে পরিবেশ দূষণের দায়ে মোট ২৬টি যানবাহনকে ৮৫ হাজার টাকা এবং ১০টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।






অবাধ ও সুষ্ঠু উপনির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে : ওবায়দুল কাদের - tathyasangjog
February 1, 2023[…] […]