পাকিস্তানে নৌকাডুবিতে ১০ শিশুর মৃত্যু
পাকিস্তানে নৌকাডুবিতে ১০ শিশুর মৃত্যু
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নৌকাডুবে কমপক্ষে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন।
রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলার ডেপুটি কমিশনার ফুরকান খান জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের তান্ডা বাঁধ হ্রদ থেকে উদ্ধার হওয়া মৃতদের সবার বয়স সাত থেকে ১৪ বছরের মধ্যে। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
হতাহতরা কাছাকাছি একটি ধর্মীয় স্কুলের শিক্ষার্থী ছিল। আরও শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে কতজন নিখোঁজ কর্মকর্তারা সে বিষয়ে বিস্তারিত জানাননি।
আরও পড়ুনঃ রাজশাহীতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী





