পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বাস সেতু থেকে পড়ে গিয়ে ৪০ জন নিহত হয়েছেন।
গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।
বেলুচিস্তানের লাসবেলা জেলার সিনিয়র কর্মকর্তা হামজা আনজুম দুর্ঘটনাস্থল থেকে জানান মরদেহগুলো চেনা যাচ্ছেনা। নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।
দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে বাসটি ধাক্কা খায় এবং এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে গিয়ে তাতে আগুন ধরে যায় বলে জানা গেছে।
আরও পড়ুনঃ রাজশাহীতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী





