জাতীয়

ইরানে ভূমিকম্পে নিহত ৩

ইরানের তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শতাধিক।

শনিবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে, এটি পশ্চিম আজারবাইজান প্রদেশের অধিকাংশ অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী পূর্ব আজারবাইজান প্রদেশে ভূতাত্ত্বিকর তাবরিজের আঞ্চলিক রাজধানীসহ বেশ কয়েকটি বড় শহরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছিল।’

ইরানের জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পকবলিত এলাকায় তাপমাত্রা অনেক স্থানেই শূন্যের নিচে, বেশ কয়েকটি স্থানে তুষারপাতও হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

আরও পড়ুনঃ রাজশাহীতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র