জাতীয়

“অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক নয়”

অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ডের সফটওয়্যার ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে ডিসিদের সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোস্তাফা জব্বার। সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি একটি ব্যাখ্যা দেব; সেটি হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি শব্দ ব্যবহার করেছে- ‘বাধ্যতামূলক’। এই শব্দটি বিভ্রান্তিকর।

তিনি বলেন,যেকোনো অ্যানড্রয়েড ফোনে আপনি কোনো সফটওয়্যার রাখতে পারেন, আনস্টল করতে পারেন, ফেলে দিতে পারেন; নতুন করে ইনস্টল করতে পারেন। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই। এটি বাধ্যতামূলক নয়।

কার জন্য বাধ্যতামূলক বলা হয়েছে? প্রশ্ন রেখে তিনি বলেন, যেটি বলা হয়েছে, যিনি উৎপাদক অথবা আমদারিকারক তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেয়ার জন্য একটি সফওয়্যার দিয়ে দেবেন। ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি, করবে না; সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র