ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাশেদুল (৪০) ও আসাদ (৩০)।
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন বলেন, একই মোটরসাইকেল দুইজন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিলেন। তারা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ধানবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি





