জাতীয় ফিচার

এটুআই আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে: মন্ত্রিপরিষদ সচিব

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন-২০২৩ এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়।

মাহবুব হোসেন বলেন, আইনটিতে মূলত তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সরকারের উদ্ভাবনকে উৎসাহিত করতে একটি এজেন্সি গঠন করা হবে। এতে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সহায়ক হবে। এজেন্সির ১৫ সদস্যের একটি পরিচালনা বোর্ড হবে, যার সভাপতি থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী। সংস্থাটি হবে স্বায়ত্তশাসিত।

এদিকে ‘আয়কর আইন-২০২৩‘ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন এ আইন মূলত আগের আইনটিকে সহজ করা হয়েছে। জটিলতাগুলো দূর করা হয়েছে। ব্যবসায়ীদের আয়কর রিটার্ন জমা দেয়া সহজ করা হয়েছে। আইনটিতে ৩৪৮টি ধারা আছে। অনেক বড় আইন। আইনটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করার মতো।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অনেক আলাপ-আলোচনা করে এটি তৈরি করা হয়েছে।

মন্ত্রিসভার এ বৈঠকে মোট আটটি প্রস্তাব তোলা হয়। তার মধ্যে পাঁচটি ছিল অবহিতকরণ।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গেল বছরের চতুর্থ ত্রৈমাসিকে (গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর) মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৭৮ শতাংশ।

তিনি বলেন, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ৬টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ৯০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৬১টি। এছাড়াও ২৯টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।

আরও পড়ুনঃ জামাতুল শারক্বীয়ার সামরিক প্রধানসহ আটক ২

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র