জামাতুল শারক্বীয়ার সামরিক প্রধানসহ আটক ২
‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
আজ সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ শীর্ষস্থানীয় এক নেতাসহ কয়েকজন সশস্ত্র সদস্যের অবস্থান করার খবর পেয়ে র্যাবের একটি দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিকপ্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন






হাসপাতালে অব্যবস্থাপনার দায় উপজেলা কর্মকর্তা ও সিভিল সার্জনদের: স্বাস্থ্যমন্ত্রী - tathyasangjog
January 23, 2023[…] […]
রিজার্ভ থেকে ডলার চাইলো বাণিজ্য মন্ত্রণালয় - tathyasangjog
January 23, 2023[…] […]
সামরিক আমলের অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর - tathyasangjog
January 23, 2023[…] […]
পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যাচার মেনে নেওয়া যায় না: শিক্ষামন্ত্রী - tathyasangjog
January 23, 2023[…] […]
টেমসের পাড় থেকে আসা নির্দেশে বিএনপি রাজনীতি নষ্ট করেছে: ওবায়দুল কাদের - tathyasangjog
January 23, 2023[…] […]
"রংপুরে শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে" - tathyasangjog
January 23, 2023[…] […]
রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি - tathyasangjog
January 23, 2023[…] […]