জাতীয় ফিচার

বর্ষা শুরুর আগেই রাস্তা মেরামতের কাজ শেষ করার আহ্বান সেতুমন্ত্রীর

"ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল"

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্ষা মৌসুম শুরুর আগেই রাস্তা মেরামতের কাজ শেষ করার পাশাপাশি দূষণ বন্ধে সিটি করপোরেশনসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন ।

আজ রোববার রাজধানীর বনানীস্থ সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি দেখে থাকি। বর্ষা মৌসুম শুরুর আগে নির্মাণ কাজ শেষ করতে হবে। রাস্তা কাটাকাটি করতে হলে সিটি কর্পোরেশনকে জানাতে হবে। যার যে প্রকল্প আছে সেটাও সিটি কর্পোরেশনকে জানাতে হবে। ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্ল¬ক পরিবেশ-বান্ধব; সে কারণে এই ব্যবস্থাটা জরুরি হয়ে পড়েছে।

রাজধানীতে দূষণ বন্ধে সিটি করপোরেশনসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে কাজ করার তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, রোডস অ্যান্ড হাইওয়ে সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে সমন্বয় করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যার সভাপতি হবেন এলজিআরডি মন্ত্রী। রাস্তায় যাতে বাস না রাখা হয়; সেজন্য চারটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সবকিছু একটা শৃঙ্খলামতো চলতে হবে। কোনও দুর্নামের ভাগীদার হওয়া যাবে না। রাস্তাঘাট, পদ্মা সেতু, উড়াল সেতু যাই করা হোক, দুর্নামে জড়িয়ে গেলে, শৃঙ্খলা না হলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন বিশ্বের বিস্ময়কর। সড়কে দ্রুত শৃঙ্খলা আনতে হবে। শৃঙ্খলার জন্য সচেতনতার বিকল্প নেই।

তিনি বলেন, আমরা আট লেন করি, ছয় লেন করি, যতই উড়াল সড়ক, যতই আমরা কাজ করি, শৃঙ্খলা না এলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। যদি শৃঙ্খলা না থাকে।

আরও পড়ুনঃ বাংলাদেশে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে বললেন বিশ্বব্যাংকের পরিচালক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র