লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে নিহত ১০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি পার্কে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
রোববার স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে মোনাটারি পার্কে হামলার এ ঘটনা ঘটে।
এর আগে চান্দ্র নববর্ষ উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ পার্কটিতে জড়ো হয়েছিলেন।
গুলিতে কতজন আহত হয়েছেন বা কাউকে গ্রেফতার করা হয়েছে কি-না, পুলিশ এখনও জানায়নি। তবে গুলি চালানো ব্যক্তি একজন পুরুষ বলে সন্দেহ করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
আরও পড়ুনঃ রমজানে একসাথে বেশি পণ্য না কেনার আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী





